নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ ৮:৫১ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্পেশাল টিমের সহায়তায় বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৮ পিস ইয়াবা ও ৬ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (২৮ নভেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) স্পেশাল টিমের সহায়তায় বোয়ালিয়া থানা পুলিশ মহানগরীর শেখের চক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শেখের চক (মহলদারপাড়া) গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো. মোখলেছুর রহমান ওরফে রাসেল (৪০) এবং সপুরা (কবরস্থান পাড়া) গ্রামের মো. সেলিম শেখের ছেলে মো. ফাইসাল শেখ (৩০)-কে গ্রেপ্তার করে। অভিযানকালে আসামি মোখলেছুরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।