নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীর ডাঁশমারীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:২৪ 👁️ ৪৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী (মধ্যপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় ডাঁশমারী (মধ্যপাড়া) গ্রামের মো: মহসিন আলী মন্ডলের ছেলে মো: আলামীন (৩০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আলামীনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির বসতঘরে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ১টি হাসুয়া, যার দৈর্ঘ্য হাতলসহ ২৮ ইঞ্চি এবং কাঠের হাতলযুক্ত ১টি চাকু, যার দৈর্ঘ্য হাতলসহ ১৪ ইঞ্চি উদ্ধার করা হয়। এছাড়াও ৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের ১টি স্টিলের পাইপ এবং ২৪ ইঞ্চি দৈর্ঘ্যের ১টি কাঠের রোলার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।