নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৫ ৬:২০ 👁️ ৫০ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “দক্ষ যুব গড়ছে দেশ, কর্মসংস্থান বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে ৭ দিনব্যাপী আত্মকর্মসংস্থানমূলক রাজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিয়ামতপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

প্রশিক্ষণের বিষয় হিসেবে রাখা হয়েছে মৎস্য চাষ।

এই প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা স্বনির্ভর হয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।