নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

নভেম্বর ২৯, ২০২৬ ৯:০০ 👁️ ৬ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম ও বোরো ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সল নাহিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি সরিষা চাষের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হবে।

কৃষি বিভাগের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে সরিষা চাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।পাশাপাশি ভোজ্যতেলের দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।