নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

অক্টোবর ৬, ২০২৬ ৭:২৫ 👁️ ৪৫ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ইরানে ফের হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাধইল গ্রামের বাবুরামের ছেলে রুবেন (৪০)। অপরজন হলেন একই গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে মোঃ সোহরাব হোসেন(৫০)।

আরও পড়ুনঃ  ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হলো আরো এক জোড়া ট্রেন- প্রতিদিন যাতায়াত করতে পারবে আরো প্রায় দেড় হাজার যাত্রী

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুর বিরোধীদের ঐক্য, পদ হারানোর মুখে স্পিকার

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।