নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিসচা রাজশাহী জেলা শাখার ফ্রি ডেন্টাল ক্যাম্প

নভেম্বর ২১, ২০২৩ ৯:১৪ 👁️ ১০১ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় মহানগর ট্রাফিক বিভাগ, রাজশাহীতে ফ্রি ডেন্টাল ক্যাম্প-এ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ডেন্টাল চিকিৎসা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

আবিদ ডেন্টাল কেয়ার, ভেড়ীপাড়া, হেলেনাবাদ কলোনী রোড, রাজশাহী এর সৌজন্যে এই ডেন্টাল সেবা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব অনির্বান চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হেলেনা আক্তার ও নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু প্রমুখ।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

ডেন্টাল সেবা প্রদান করেন আবিদ ডেন্টাল কেয়ার এর মালিক ও নিসচা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ, ডা: আরিফ হোসেন ও ডা: মহাফিল আরা মুনমুন। সহযোগিতা করেন জাহিদ হাসান জয় ও সাইফুল ইসলাম পিন্টু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।