নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

নভেম্বর ১১, ২০২৬ ৯:১৮ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা পৌর এলাকার চকনারায়ণপুর গ্রাম থেকে মাদক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা পৌর এলাকার চকনারায়ণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চকনারায়ণপুর গ্রামের আবুল কালাম এর ছেলে শিমুল ইসলাম (৩০) এবং একই এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে বুদু ইসলাম (২৯)।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃত দুই যুবক একাধিক মামলার আসামি। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেন। তাদের গ্রেপ্তারে এলাকার সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, গ্রফতার দুই যবক পুলিশের চোখ এড়িয়ে সুকৌশলে পালিয়ে বেড়াতেন। গ্রফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান (ওসি) তদন্ত।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।