নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিএনপির আন্দোলন সরকারের ভিত নড়ে গেছে: মিনু

মে ২৮, ২০২৩ ১০:২৭ 👁️ ৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কারণে এই সরকারের ভিত নড়ে গেছে। তাই হয়রানি, রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে।’ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

তিনি বলেন, দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

মিনু অভিযোগ করেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপিরর আহবায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বলে ফেলেন। এ পরিপ্রেক্ষিতে সারাদেশব্যাপী তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাকে আটক করে রিমান্ডে নিয়েছে।’

রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ প্রমুখ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি পদযাত্রা বের করেন। ভূবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পদযাত্রা শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।