নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নভেম্বর ২২, ২০২৬ ২:২৩ 👁️ ২৫ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: – নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলার বেনাপোলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদল। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। ​শত শত শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি বেনাপোল-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে শ্রমিকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেয়। পরে মিছিলটি বেনাপোল বন্দরের ৮৯১ ও ৯২৫ নম্বর শ্রমিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

​মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর ও মারমুখী বক্তব্য দেন এবং যেকোনো নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি জানান।

​মিছিল শেষে সমাবেশে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী এবং ৮৯১ এর সাধারণ সম্পাদক মো.লিটন হোসেন যৌথ বিবৃতিতে

বলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বেনাপোলের শ্রমিক সমাজ কঠোরভাবে প্রতিহত করবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।”#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।