নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী পদ্মাচরের কাশবন থেকে দুটি শটগান ও বুলেট উদ্ধার

অক্টোবর ২, ২০২৪ ৬:৩০ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মাচরের কাশবন থেকে দুটি শটগান ও একটি রাবার বুলেট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টায় রাজশাহী মহানগরীর মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

বুধবার (২ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

জানা গেছে, মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভেতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুটি শটগান ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আরএমপি সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্স থেকে দুষ্কৃতকারীরা ১৬৪টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ পর্যন্ত ১৪৬টি অস্ত্র উদ্ধার হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।