নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত

অক্টোবর ২, ২০২৩ ১১:৪৩ 👁️ ১৪১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকা শক্তি’ স্লোগান নিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

র‌্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আদালত চত্বর হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরডিএর চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।

আরও পড়ুনঃ  রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

বিশেষ অতিথি ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ, আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ, রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স এসোশিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী প্রমুখ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।