নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে রেললাইন ভাঙা, রক্ষা পেল ‘বরেন্দ্র এক্সপ্রেস’

জানুয়ারি ২৯, ২০২৪ ৩:৫৭ 👁️ ৬৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রেললাইন ভাঙা থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট উপজেলার নন্দনগাছী ও আড়ানী স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাজশাহীর সাথে সারাদেশের যোগযোগ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ঠিক করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।