নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীর পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জুন ১৮, ২০২৫ ১০:০৬ 👁️ ৪১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক সংলগ্ন আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। অভিযানে ৮টি দোকান উচ্ছেদ করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্থানীয়রা বলছেন, এসব দলখদারদের কারণে নদীর তীরে যাতাযাতে সমস্যা হতো। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের হলেও বেদখল হয়ে গিয়েছিল। আর উচ্ছেদের পর দোকানীরা বলেছেন, আশপাশে আরও দোকান এবং বাড়ি থাকলেও শুধু তাদের ৮টি দোকানই উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে, তাহলে পরবর্তীতে তাদেরও উচ্ছেদ করা হবে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এ সময় পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।