নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

নভেম্বর ৫, ২০২৬ ১০:০৮ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে নবযোগদানকৃত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দও গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারি চাকরি কেবল একটি পেশা নয়, এটি দেশ ও জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের মেধা, যোগ্যতা, নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী। আমি আশা করি, আপনারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবেন।

আরও পড়ুনঃ  আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে কিসের ভয়ে কাঁপছিলেন রণবীর?

সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

এ সময় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মন সহ ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।