নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

নভেম্বর ৪, ২০২৬ ১০:১৬ 👁️ ১৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে ‘‘সম্ভাব্য বিপদের’’ বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর ওই হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে কাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে হুথি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন বলে জানিয়েছেন তিনি।

গত অক্টোবরে হুথিদের প্রাণঘাতী হামলায় বিমানবন্দরটি দুই সপ্তাহের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। পরে অক্টোবরের শেষের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে পুনরায় চালু করা হয়।

বুধবার ভোরের দিকে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক সতর্ক বার্তায় বলেছিল, ‘‘সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে রিয়াদ প্রদেশে জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্ম থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।’’ তবে জারির কিছু সময় পরই সেই সতর্কবার্তা তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয়

রিয়াদের প্রধান বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এটিই প্রথম নয়। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর গত অক্টোবরের প্রথম দিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ প্রাণঘাতী হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা।

ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। যে কারণে নিরাপত্তার স্বার্থে প্রায় দুই সপ্তাহ বিমানবন্দরটির ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। পরবর্তীতে অক্টোবরের শেষ দিকে তা আংশিকভাবে চালুর অনুমতি দেওয়া হয়।

গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অভ্যন্তরীণ বিমানবন্দর, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অন্তত ২০টিরও বেশি হামলা ও হামলার চেষ্টা চালিয়েছে।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুর বিরোধীদের ঐক্য, পদ হারানোর মুখে স্পিকার

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে হুথিদের যুদ্ধ শুরু হয়। দীর্ঘ মধ্যস্থতার পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ছড়িয়ে পড়ায় সৌদি আরব ও ইয়েমেনের সীমান্ত পেরিয়ে এই হামলা নতুন করে গতি পেয়েছে।

লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নৌপথ অবরোধের পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরীণ বাণিজ্যিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে রিয়াদ ও তার পশ্চিমা মিত্রদের ওপর চাপ সৃষ্টি করছে হুথিরা।

সূত্র: এএফপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।