নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

নভেম্বর ২৫, ২০২৬ ৫:২৭ 👁️ ৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার :রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বুধবার রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রুয়েট জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রুয়েটের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শেষে একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া আসনবিন্যাস, ফল প্রকাশের তারিখসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যও পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।

ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

তবে ‘খ’ গ্রুপের প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক বুদ্ধিমত্তা পরীক্ষায় অংশ নিতে হবে। ফলে এ গ্রুপের পরীক্ষার্থীদের মোট ৬০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।