নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

নভেম্বর ৬, ২০২৬ ১০:৪৮ 👁️ ৭১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখায়। আজকের কাব স্কাউটরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আমাদের পূর্বসূরীরা একসাগর রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছে। এ দেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। স্কাউট সমাবেশকে দেশগড়ার শপথের সমাবেশে রূপান্তর করতে আয়োজকদের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

মন্ত্রী শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটসের ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬। কাব স্কাউটদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, পতাকা উত্তোলন ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েকশ’ কাব স্কাউট, শিক্ষক, অভিভাবক ও স্কাউট কর্মকর্তাগণ অংশ নেন।

আয়োজকেরা জানান, ক্যাম্পুরি চলাকালে কাব স্কাউটদের জন্য তাঁবু জীবন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজসহ নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে শিশুদের সৃজনশীলতা, দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বিকাশের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. হাফিজ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব মো: আব্দুর রাজ্জাক এবং ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. শফিকুল হক।

আরও পড়ুনঃ  বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।