নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শেরপুরে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে স্কুলছাত্রের মৃত্যু

এপ্রিল ৪, ২০২৫ ৭:৫১ 👁️ ১৫ views
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে সাদাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

সাদাত ধুনট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা একই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা : ৫ জনকে জরিমানা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে নানার বাড়ি শেরপুরের সূত্রাপুর গ্রামে বেড়াতে আসে সাদাত। সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে পড়ে যায় সে। নদীর পানি কম থাকলেও পাশে গভীর খাদ থাকায় ডুবে যায়। শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

সাদাতের নানা মোখলেসুর রহমান বলেন, ‘সকালবেলা আমাদের অজান্তেই সাদাত বাড়ি থেকে বেরিয়ে যায়। নদীতে তেমন স্রোত ছিল না, কিন্তু সে সাঁতার জানত না।’

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।