নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক : আইজিপি

মার্চ ১৫, ২০২৩ ২:২৬ 👁️ ১৪৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালে যেভাবে পুলিশকে দায়িত্ব দেবে সেইভাবে দায়িত্ব পালন করা হবে। বুধবার (১৫ মার্চ) বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষী একটি প্রতিষ্ঠান। পুলিশ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলার দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশ পুলিশ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একই প্লাটফর্মে কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন সম্ভব হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে যেকোনো চ্যালেঞ্জ পুলিশ নিতে প্রস্তুত আছে।

আরও পড়ুনঃ  শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

সুপ্রিমকোর্ট এলাকায় সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিষয়ে জানেন না বলে জানান আইজিপি।

‘সাংবাদিকরা কেন পুলিশের টার্গেটে পরিণত হলো’ প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি মনে করি সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক। আমরা একসঙ্গে-একযোগে কাজ করি। এমন কোনো ঘটনার অভিযোগ এলে প্রত্যেকটি ঘটনা অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।