নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাবেক প্রতিমন্ত্রী পলকের বেয়াই বাবুসহ গ্রেফতার ২

জুন ২৩, ২০২৫ ৮:১৭ 👁️ ৫৭ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব আলম বাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বাবু পৌর শহরের চাঁদপুর মহল্লার ওসমান আলী মাস্টারের ছেলে ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বেয়াই। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। গ্রেফতারকৃত অপরজন হলেন হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক রাজু আহমেদ বলেন, উপজেলার কৈগ্রামে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।