নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

জুন ৯, ২০২৫ ৫:৫৪ 👁️ ৬০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চার দিন ধরে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত শুক্রবার (ঈদের আগের দিন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন জাহিদ হাসান।

আরও পড়ুনঃ  ঘোড়ার গাড়িতে রাজশাহী শহরে ‘চিরকুট’ টিমের প্রচারণা

অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

তবে জাহিদ হাসানের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন মৌ। আরও জানিয়েছেন, এখন অভিনেতা সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে তাকে।

আরও পড়ুনঃ  ‘হুজুরদের পণ্য বিক্রির নিনজা টেকনিক দেখে ভয় পেলাম’

এদিকে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।