নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

খ্রিস্টান এসোসিয়েশনের উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা

নভেম্বর ৭, ২০২৬ ৯:৪৫ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সিটি চার্চের হলরুমে খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  টিভিতে আজকের খেলা

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমাদের সবার ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, রাজশাহীকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ নগরীর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, উন্নত, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলবো।

আরও পড়ুনঃ  গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

সভায় সভাপতিত্ব করেন খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ, রাজশাহী জেলা শাখার সভাপতি পাষ্টর সমর চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিএবি পবা উপজেলা শাখার সভাপতি বুদ্ধিনাথ হাসদা, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু এবং মাসাউস সমাজ উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মেরিনা হাসদাসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।