নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের র‌্যালি ও আলোচনা 

নভেম্বর ৭, ২০২৬ ১০:২৬ 👁️ ৬ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গোদাগাড়ী উপজেলা শাখা, গোদাগাড়ী ও কাকনহাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

বিকেল সাড়ে ৩টায় ডাইংপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও নেসকোর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

প্রধান অতিথি তার বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশের হাল ধরেছিলেন।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, এবং কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও অ্যাডভোকেট আজিমুসান উজ্জ্বলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।