নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

নভেম্বর ৭, ২০২৬ ১০:৫৩ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জরুরি চিকিৎসার প্রয়োজনের কথা বলে এক তরুণ চিকিৎসককে ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভারতের দুই অভিনয়শিল্পীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই অভিনয়শিল্পীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, তার মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন

মামলার সূত্রের বরাতে পুলিশ জানায়, গত সোমবার সকালে অভিনেত্রী অতুল্যা চন্দ্র ও অভিনেতা-প্রযোজক বিবিন পেরুম্বিল্লি কয়েকজন সহযোগীকে নিয়ে এক রোগীর জরুরি চিকিৎসার কথা বলে ওই চিকিৎসককে কোচির ‘এসেন স্প্রিংডেল’ নামের একটি অ্যাপার্টমেন্টে আসতে বলেন। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক সেখানে পৌঁছালে ফ্ল্যাটের ভেতরে ১২ জনকে দেখতে পান।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

অভিযোগ অনুযায়ী, আসামিরা ওই চিকিৎসকের বিরুদ্ধে তাদের এক আত্মীয়কে ধর্ষণের অভিযোগে মামলা করার হুমকি দেন। এরপর বিবিন পেরুম্বিল্লি ও তার সহযোগীরা চিকিৎসককে চড় মারেন এবং একটি চেয়ারে বসিয়ে পাঁজরে আঘাত করেন।

একপর্যায়ে অভিনেত্রী অতুল্যা চন্দ্র চিকিৎসকের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোন ছিনিয়ে নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘তুই একটা চোর, তোকে আমি মেরেই ফেলব।’

আরও পড়ুনঃ  আদালত প্রাঙ্গণে পরীমণির গায়ে হাত, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে চিকিৎসককে একটি ঘরে আটকে রেখে মারধর করেন।

পরে কোনোভাবে ফ্ল্যাট থেকে বেরিয়ে কদাভান্তরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী চিকিৎসক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকি নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। শুধু ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।