নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

নভেম্বর ৭, ২০২৬ ১২:০৬ 👁️ ৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, তানজিন তিশার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

রাশেদ মামুন অপু জানান, সংগঠনের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুজনকে সালিশে ডাকা হয় এবং ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া ও ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তানজিন তিশা সেই সিদ্ধান্ত মানেননি। পরবর্তীতে তাকে দুটি চিঠি দেওয়া হলেও তিনি কোনো সদুত্তর দেননি এবং চিঠিগুলো ফেরত আসে। এমনকি ফোনেও সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে সালিশ কমিটি কার্যনির্বাহী কমিটির (ইসি) কাছে তার সদস্যপদ বাতিলের সুপারিশ করে, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আরও পড়ুনঃ  আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও উল্লেখ করেন, কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা আশা করেন যে সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখবেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

চিঠি সূত্রে জানা যায়, গত ৭ জুলাই তানজিন তিশাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। এর প্রেক্ষিতেই কার্যনির্বাহী পরিষদের বৈঠকে তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত ৪ অক্টোবর পাঠানো চিঠির মাধ্যমে তানজিন তিশাকে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়।
চিঠিটিতে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু স্বাক্ষর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।