নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

নভেম্বর ২৭, ২০২৬ ৭:০৩ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে চন্দ্রিমা থানার ললিতাহার উত্তরপাড়া গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. ইনসার আলী (৪৯) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ইনসার আলী’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।