নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

নভেম্বর ২২, ২০২৬ ১:৩৫ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার এলাকায় পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

 

রোববার (২২ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ কোম্পানির স্কোয়াড কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন পাটুল নিচা বাজার এলাকায় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় এসআরবি-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের আভিযানিক দল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে পৌঁছান এসআরবি সদস্যরা। রাত ৩টা ৪০ মিনিটের দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নলডাঙ্গা থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান বলেন, শনিবার রাতে এসআরবি-৫ নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কালো টেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসআরবি-৫-এর কাছ থেকে জিডিমূলে উদ্ধারকৃত ককটেলগুলো গ্রহণ করে।

ককটেল উদ্ধারের ঘটনায় কেউ আটক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। তবে এই ঘটনাগুলোর সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।