নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

সেপ্টেম্বর ২, ২০২৬ ১১:২২ 👁️ ৮৩ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুনঃ  পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম সভা আজ

নাটোর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মইনুল হক জানান, হাসপাতালে যারা ওই ব্যক্তিকে নিয়ে আসেন, তারা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানান। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বুকে ও পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।