নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

নভেম্বর ৫, ২০২৬ ১২:১৮ 👁️ ১৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে ২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত জটিলতার আশঙ্কায় টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রতিযোগিতাটি শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর। চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুনঃ  বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

আগের সূচি অনুসারে, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন তারিখ চূড়ান্ত করতে ফিফার অনুমোদন প্রয়োজন। এএফসি জানিয়েছে, প্রস্তাবিত সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  ইরানে ফের হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপও দেশটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটি রিয়াদে অবস্থিত। ফাইনালসহ মোট ৫১টি ম্যাচের ৩০টি আয়োজনের কথা ছিল এই শহরে।

তবে সাম্প্রতিক সংঘাতের জেরে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থানে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহত হওয়ার পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির কারণে লজিস্টিক ব্যবস্থাপনা ও যাতায়াত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনা করেই টুর্নামেন্টের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে কাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি নির্ধারিত সময় অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও এশিয়ান কাপ আয়োজন নিয়ে আশাবাদী ছিলেন এএফসি সভাপতি শেখ সালমান। গত মাসেও তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির কারণে আগের অবস্থান থেকে সরে এসে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিল এএফসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।