নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ায় জমি দখল ও বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগ

নভেম্বর ৯, ২০২৬ ১০:৫৮ 👁️ ১৮ views
Link Copied!

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর শিবপুর ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে খইমুদ্দিন (মন্টু) (৫৫) নামে এক ব্যক্তিকে জমি বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও দরখাস্ত দিয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

অভিযোগ সূত্রে জানা যায়, খইমুদ্দিন (মন্টু)-এর জমিতে আনোয়ার হোসেন শেখ (৪৫) জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেন। একপর্যায়ে গ্রাম আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে জমি মাপজোখ করেন। ভুক্তভোগীর দাবি, ওই মাপজোখে দেখা যায়, নির্মিত পুরো ঘরটিই তাঁর জমির মধ্যে রয়েছে।

কিন্তু অভিযোগ রয়েছে, ঘর সরিয়ে নেওয়ার পরিবর্তে উল্টো জমির মালিক খইমুদ্দিন (মন্টু)-কে জমি বিক্রি করার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। এমনকি চার লাখ টাকায় জমিটি বিক্রি করে দেওয়ার জন্য তাঁকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  কালাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পুলিশের হাতে গ্রেপ্তার

খইমুদ্দিন (মন্টু) বলেন, ‘আমি একজন গরিব মানুষ। আমার জমি খুবই সামান্য। এই জমিটুকুই আমার সম্বল। আমি জমি বিক্রি করলে কোথায় যাব? আমার জমিতে অন্যের ঘর রয়েছে, অথচ আমাকে বারবার জমি বিক্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগীর আরও অভিযোগ, চেয়ারম্যানের আশপাশের কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে তাঁকে বারবার জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য চেয়ারম্যান বলে ঘর ভেঙ্গে তুলে দিব আমি ভূমি বিক্রি করে দাও, আনোয়ারের ফোনে ফোন করে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও গ্রামবাসীর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তাঁদের দাবি, গ্রাম আদালতের মাপজোখসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী বিরোধের নিষ্পত্তি করা হোক। কোনো অসহায় জমির মালিক যেন ভয়ভীতি বা চাপের মুখে নিজের জমি বিক্রি করতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

ভুক্তভোগী খইমুদ্দিন (মন্টু) প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তাঁর জমি ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু প্রতিকার করা হোক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।