নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কালাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পুলিশের হাতে গ্রেপ্তার

নভেম্বর ৮, ২০২৬ ১০:৫৬ 👁️ ৮ views
Link Copied!

মোঃ আমজাদ হোসেন (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নওপাড়া গ্রামে নিজ বাড়ির আশপাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডল উপজেলার নওপাড়া গ্রামের মৃত আত্তাফ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে কালাই থানা পুলিশের একটি দল নওপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির আশপাশে অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে থানায় নিয়ে গিয়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।