নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ৮, ২০২৬ ১০:৩৮ 👁️ ১০ views
Link Copied!

নিয়ামতপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।

আরও পড়ুনঃ  আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ জাতীয় পতাকা উত্তোলন, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির ক্রেডিট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নির্বাচিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এ সময় সমিতির সভাপতি আব্দুল আলীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার মোট সাতটি সমবায় সমিতি ও দুজন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।