নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

নভেম্বর ৮, ২০২৬ ১০:৩১ 👁️ ৬ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক শিহাব আলীকে পরিকল্পিতভাবে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  ১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী গোলচত্বরে গোদাগাড়ীর সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ী রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামিম মবিন, জেলা যুবদলের সদস্য নুর আলম সরকার এবং সমাজ ও মানবকল্যাণ সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ। এছাড়া মানববন্ধনে শিহাবের বাবা সোহেল, মা এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’

বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ বছর বয়সী কিশোর শিহাব আলী পেশায় একজন অটোরিকশাচালক ছিল। সে অটোরিকশা চালিয়ে তার অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করত। তাকে নির্মম ও পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে, যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। একটি নিরীহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি আজ নিঃস্ব। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল শিহাব। নিখোঁজের চারদিন পর গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে গোদাগাড়ীর কলিপুর এলাকার একটি সড়কের পাশের ধানখেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিহাব গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।