নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিষপান করে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

মার্চ ৬, ২০২৩ ৯:২১ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে একসঙ্গে বিষপান করে এক দম্পতি আত্মহত্যা করেছেন। বিষপানের পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এই দম্পতির বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বড়িয়া মিয়াপাড়া মহল্লায়। তারা হলেন- মো. সজল (২২) ও তার স্ত্রী রোজিনা খাতুন (২০)। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সজল তার বাবা মো. সোহেলের সঙ্গে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় বাবা সোহেলের সঙ্গে সজলের ঝগড়া হয়। এরপর রাতে একসঙ্গেই ঘরে থাকা কীটনাশক পান করেন স্বামী-স্ত্রী। খবর পেয়ে পরিবারের লোকজন রাতেই তাদের রামেক হাসপাতালে ভর্তি করেন। এরপর রাতেই চিকিৎসাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয়। আর সজল মারা যান সোমবার সকালে। ওসি জানান, খবর পেয়ে মৃতদের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। দুজনের আত্মহত্যার ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।