নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

অক্টোবর ২৩, ২০২৬ ৯:২৫ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বান্দরবানের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু্।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

মন্ত্রী শুক্রবার(২৩ অক্টোবর) পরিদর্শনকালে মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বান্দরবানের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

মতবিনিময়কালে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম, বর্ণ, জাত বা গোত্র নির্বিশেষে এই ভূখণ্ডের প্রতিটি নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে সৌহার্দ ও সম্প্রীতির বন্ধনে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে নিরলস চেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সকল নাগরিকের অধিকার সুরক্ষিত রেখে পাহাড়ে এই ভালোবাসার বন্ধন অটুট রাখার প্রয়াস চালানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে।

আরও পড়ুনঃ  ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

পরিদর্শনকালে মারকাজ মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে এবং আসন্ন জেলা ইজতেমা সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। স্থানীয় মারকাজের মুরুব্বিগণ অত্যন্ত গুরুত্বের সাথে এই পরিদর্শন ও অনুদান প্রদানকে বান্দরবানের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

আরও পড়ুনঃ  বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

আগামী ২৯ ও ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শুরু হতে যাওয়া বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে মন্ত্রী তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা অনুদান প্রদানের কথা ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তাবলিগ জামায়াতের জেলা আমীর ওসমান গনি, বান্দরবান জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, মারকাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।