নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

নভেম্বর ৫, ২০২৬ ১০:১৩ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুনঃ  মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১৭ কোটি রুপি

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজশাহীতেও বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।