নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১৭ কোটি রুপি

নভেম্বর ১, ২০২৬ ১১:৪১ 👁️ ১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। অগ্রিম টিকিট বিক্রি থেকেই ১৭ কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়ার পথে ছবিটি। পরিচালক নীতেশ তিওয়ারির এই বড় বাজেটের সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। টিকিট বিক্রিতে হিন্দি সংস্করণ এগিয়ে থাকলেও ভারতের শীর্ষ পাঁচ মেট্রো শহরের মধ্যে সবচেয়ে দ্রুত বুকিং বেড়েছে বেঙ্গালুরুতে।

আরও পড়ুনঃ  বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ৬ হাজার ৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম টিকিট বিক্রির মোট আয় দাঁড়িয়েছে ১৭ দশমিক ০৮ কোটি রুপি। এ সময় পর্যন্ত বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।

হিন্দি সংস্করণের চাহিদা সবচেয়ে বেশি

ছবিটির মোট অগ্রিম টিকিট বিক্রির আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। এই সংস্করণে আয় হয়েছে ১৪ দশমিক ১৭ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ২ দশমিক ৩৬ কোটি, তেলুগু সংস্করণ থেকে ৪৯ দশমিক ৬৯ লাখ এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

শহরভিত্তিক অগ্রিম টিকিট বিক্রিতে ৩ দশমিক ০৫ কোটি রুপি আয় নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি-এনসিআর। ২ দশমিক ৮৫ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে বেঙ্গালুরু। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার এই শহরেই সবচেয়ে বেশি, ১৬ শতাংশ। অন্যদিকে মুম্বাইয়ে অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ২ দশমিক ২৯ কোটি রুপি, হায়দরাবাদে ৮৯ দশমিক ৩৫ লাখ এবং কলকাতায় ৬৭ দশমিক ৮৫ লাখ রুপি।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

প্রিমিয়ারের প্রতিক্রিয়ায় আলোচনায় ‘রামায়ণ’

গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসঙ্গীত এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেক দর্শক। ছবিটির ব্যাপ্তি ও নির্মাণের সঙ্গে ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এরও তুলনা করেছেন কেউ কেউ।

দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম পর্বে রাম, সীতা ও রাবণের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে।

আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ: পার্ট ১’। ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালের দীপাবলিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।