নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জীবনসঙ্গীর মধ্যে যে গুণ চান সাই পল্লবী

নভেম্বর ১, ২০২৬ ১১:৪৭ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ  আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের এক প্রশ্নের জবাবে জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে পছন্দ, তা নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

অমিতাভ জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী ধরনের গুণ থাকা প্রয়োজন। উত্তরে সাই পল্লবী বলেন, তাঁর হবু সঙ্গীকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। একই সঙ্গে অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়ে নিজের কাজ ও আচরণ নিয়ে আত্মসমালোচনা করার মানসিকতা থাকতে হবে।

অর্থাৎ, নিজের কাজ নিয়মিত পর্যালোচনা করার পাশাপাশি জীবনে নিজের অবস্থান সম্পর্কেও তাঁর স্পষ্ট ধারণা থাকা জরুরি বলে মনে করেন সাই।

আরও পড়ুনঃ  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

অভিনেত্রীর ভাষ্য, জীবনসঙ্গী ভুল করতে পারেন, তবে সেই ভুল উপলব্ধি করে সংশোধনের সাহস থাকতে হবে। নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অভ্যাসও থাকা চলবে না।

জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে আলোচনায় খুব বেশি শর্ত না দিলেও এর সঙ্গে একটি মজার বিষয় যোগ করেছেন সাই পল্লবী।

গম্ভীর আলোচনার একপর্যায়ে হেসে তিনি বলেন, জীবনসঙ্গী ভালো রান্না করতে পারলে সেটি হবে বাড়তি যোগ্যতা। রান্নার দক্ষতা যে তাঁর কাছে বিশেষ আকর্ষণের বিষয়, অভিনেত্রীর কথাতেই তা স্পষ্ট হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।