নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হঠাৎ অপু বিশ্বাসকে চুমু দিলেন আদনান, ভাইরাল ভিডিও

নভেম্বর ২, ২০২৬ ১০:১৯ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কোনো নতুন সিনেমার কারণে নয়, একটি ভাইরাল ভিডিও ঘিরেই তাঁকে নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর আয়োজনের মধ্যে হঠাৎ অপু বিশ্বাসকে চুমু দেন এক যুবক।

আরও পড়ুনঃ  শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ এমন ঘটনায় কিছুটা চমকে গেলেও পরে লজ্জায় হেসে ওঠেন অভিনেত্রী। শনিবার দিনভর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ওই যুবকের পরিচয় জানতে আগ্রহ তৈরি হয় নেটিজেনদের মধ্যে।

জানা গেছে, যুবকের নাম আদনান আজাদ। অপু বিশ্বাসের সঙ্গে একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। সেখানে দুজনকে হবু বর-কনের সাজে দেখা যায়। মেহেদি পরানোর আয়োজন ঘিরে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করতে গিয়ে অপুকে চুমু দেন আদনান। এতে লাজুক হাসিতে ধরা দেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ‘হুজুরদের পণ্য বিক্রির নিনজা টেকনিক দেখে ভয় পেলাম’

তাঁদের এই রোমান্টিক মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। জানা গেছে, দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতেই পরিকল্পিতভাবে চুমুর দৃশ্যটি ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে আদনান আজাদের পরিচয় জানতে চান অনেকে।

প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক ঘটে আদনানের। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস।

অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান। বর্তমানে বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

আরও পড়ুনঃ  বাড়ি দখল করে ব্যারাক বানাচ্ছে ইসরায়েল

অপু বিশ্বাসকে চুমু দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছেন আদনান। সম্প্রতি তাঁদের একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস। তাঁর ভাষ্য, আদনান বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এ লক্ষ্যে দেশের বাইরে থেকে দক্ষ একটি দল এনে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।

দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে আবারও বড়পর্দায় কাজ করার সম্ভাবনা তৈরি হওয়ায় চলচ্চিত্র অঙ্গনে তাঁদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সিনেমাটির পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা এগোয়, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।