নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হেনস্তার শিকার অভিনেত্রী সুদীপা

ডিসেম্বর ২, ২০২৫ ১০:১৬ 👁️ ৫২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। সঙ্গে ছিল তার ছোট ছেলে আদিদেব। অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার শিশুসন্তান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সুদীপা এই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন।

আরও পড়ুনঃ  তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী

কলকাতার বন্ডেল রোড থেকে নিজের দোকান থেকে ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়িতে যাচ্ছিলেন তিনি। গাড়িতে থাকাকালীন মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে মাত্র পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করেন সুদীপা। আর এই সামান্য অনুরোধেই শুরু হয়ে যায় বিপত্তি।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, পাঁচ মিনিটের জন্য দোকানে দাঁড়াতে বলায় অ্যাপ ক্যাব চালক তাকে আরও একটি ‘স্টপ’ যোগ করার কথা বলেন। সুদীপা প্রথমে রাজি হলেও পরে ভাবেন, মাত্র পাঁচ মিনিটের জন্য অতিরিক্ত স্টপ যুক্ত করবেন কেন? এরপরেই মূলত সমস্যা শুরু হয়।

আরও পড়ুনঃ  অন্তর্জালে আপত্তিকর এআই ভিডিও, এটা যৌন নিপীড়নেরই আরেক রূপ : জাহ্নবী

সুদীপা আরও জানান, তিনি চালককে বন্ডেল রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ির রাস্তা দিয়ে মা উড়ালপুল ধরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু চালক সেই কথা শোনেননি, বরং অন্যদিকে গাড়ি ঘুরিয়ে দেন। এরপরই সুদীপা আপত্তি জানালে চালক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে একপর্যায়ে ওই চালক সুদীপাকে মারতে উদ্যত হন। যদিও অভিনেত্রীও আত্মরক্ষার্থে পাল্টা চড়-ঘুষি মেরেছেন বলে জানান। এই পুরো ঘটনায় তার ছোট ছেলে আদিদেব প্রচণ্ড ভয় পেয়েছে এবং সে এখনও স্বাভাবিক হতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।