নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

নভেম্বর ৪, ২০২৬ ১২:২১ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোল করে তিনি বনে গেছেন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা টিনএজার।

আরও পড়ুনঃ  শরিফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৯ বছর বয়সী ইয়ামাল গেল রাতে ম্যাচের সপ্তম মিনিটে দলকে এগিয়ে দেন বার্সাকে। ভিলার রক্ষণের ভুলের সুযোগ নেন তিনি। বাঁকানো শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন। চ্যাম্পিয়নস লিগে এটি তার ১৪তম গোল। এতে তিনি কিলিয়ান এমবাপ্পের ১৩ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন। ইয়ামাল এই মাইলফলকে পৌঁছেছেন মাত্র ৩৭ ম্যাচে।

আরও পড়ুনঃ  শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় ইয়ামালের রেকর্ডের তালিকা আগে থেকেই লম্বা। স্পেনের এই তারকা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বের ম্যাচে শুরু থেকে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। পোর্তোর বিপক্ষে পূর্ণাঙ্গ ইউরোপীয় অভিষেকের সময় তার বয়স ছিল ১৬ বছর ৮৩ দিন।

একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও তিনি। সেমিফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সীও তিনিই। ১৮ বছর বয়সের আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তার, ৫টি। ১৯ বছর বয়সের আগে সবচেয়ে বেশি গোলও তার, ১১টি।

আরও পড়ুনঃ  পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

তবে একটি রেকর্ড আর তার নেই। নকআউট পর্বে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তাকে ছাড়িয়ে গেছেন ম্যাক্স ডাউম্যান। এ বছরের শুরুতেই সেটি ঘটেছে।

মঙ্গলবারের রেকর্ড ইয়ামালের আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সকে পূর্ণতা দিয়েছে। মৌসুমের শুরুটা তার দারুণ কাটছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তার গোল ১৩টি, অ্যাসিস্ট ১১টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।