স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত মজলিসে শুরা সদস্যদের শপথ গ্রহণ, কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজপাড়া থানা অফিসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে থানা আমীর মোঃ নুরুল ইসলাম মনি নবনির্বাচিত মজলিসে শুরা সদস্যদের শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে নতুন সেশনের কর্মপরিষদ গঠন ও বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও নির্বাচন কমিশনার ডা. হাসানুজ্জামান হাসু।
২০২৭-২০২৮ সেশনের নবগঠিত কর্মপরিষদ ও দায়িত্ব বণ্টনে দায়িত্ব পেলেন , আমীর: মোঃ নুরুল ইসলাম মনি-মহিলা, ছাত্র, অর্থ ও সদস্য বিষয়ক। সেক্রেটারী: মোঃ মাহবুবুর রহমান- পরিকল্পনা, ছাত্র ও স্থানীয় নির্বাচন। সহকারী সেক্রেটারী-১: ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান – মানবসম্পদ, সম্পদ সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়। সহকারী সেক্রেটারী-২: শরীফ আল মাহমুদ ফারুকী – পেশাজীবী, শিল্প-বাণিজ্য ও শ্রম। সাংগঠনিক সেক্রেটারী: মোঃ আবু আব্বাস- সংগঠন, প্রকাশনা ও পাঠাগার। বায়তুলমাল সেক্রেটারী: ডা. মোহাম্মদ আলমগীর মুর্শেদ-বায়তুলমাল ও অভ্যন্তরীণ অডিট। সমাজকল্যাণ সেক্রেটারী: মনিরুজ্জামান সেন্টু – সমাজকল্যাণ, সাহিত্য ও সংস্কৃতি। প্রচার সেক্রেটারী: মোঃ আব্দুল্লাহিল কাফী-প্রচার, বিজ্ঞান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি। তারবিয়াত সেক্রেটারী: মোঃ রোকনুজ্জামান রুবেল। ওলামা সেক্রেটারী: হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম- উলামা, তালিমুল কোরআন ও আন্তঃধর্মীয়। আইন-আদালত ও মানবাধিকার বিষয়ক দায়িত্ব: মোঃ গোলজার হোসেন- আইন, আদালত ও মানবাধিকার। শিক্ষা, রাজনীতি ও প্রশাসন বিষয়ক দায়িত্ব: মোঃ মোশাররফ হোসেন। যুব ও ক্রীড়া সেক্রেটারী: হাফেজ আবু হানিফ সোহেল -যুব ও ক্রীড়া।

নবগঠিত কর্মপরিষদের সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে সকল দায়িত্বশীলের মধ্যে ইখলাস, পারস্পরিক সহযোগিতা, ঐক্য, জবাবদিহিতা ও পরামর্শের ভিত্তিতে কাজ করার আহ্বান জানানো হয়।

