নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার: সন্ধান চায় আরএমপি

জানুয়ারি ১, ২০২৫ ৪:৪৬ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : অজ্ঞাত এক মৃত পুরুষের স্বজনদের সন্ধান চায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মৃত ব্যক্তির বয়স অনুমান ২০ বছর । মৃত ব্যক্তির পড়নে কালো রঙের জিন্স ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট। মৃত লাশটি লম্বা অনুমান ৫ ফুট ৫ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

আরএমপি’র চিন্দ্রমা থানা পুলিশের একটি টিম আজ ১ জানুয়ারি সকাল সাড়ে ৬ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাজরা পুকুর ডাবতলা রেল মাঠ সংলগ্ন পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। পরবর্তীতে তার নাম ঠিকানা পাওয়া যায়নি । বর্তমানে এই মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

এই সংক্রান্ত নগরীর চন্দ্রিমা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

যদি কেউ এই অজ্ঞাতনামা মৃত ব্যক্তির শনাক্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ চন্দ্রিমা থানা মোবাইল নম্বর-০১৩২০-০৬১৫৫৫ ও আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র মোবাইল নম্বর-০১৩২০-০৬৩৯৯৯ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।