নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত, আহত ৩

নভেম্বর ১৭, ২০২৩ ৪:৫৮ 👁️ ৫৮৪ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাইওয়ে থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিন পুলিশ।

আরও পড়ুনঃ  অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

নিহতরা হলেন- ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন। আহত তিন পুলিশ সদস্য হলেন- একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

পুলিশ জানায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ফরিদপুর যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও তিনজন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকী বলেন, এ ঘটনার পর মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।