সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরী গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন তিনি। এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক উপহার দেন।
এ সময় তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের গত ১০০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের ওপর প্রকাশিত বই ব্রিটিশ হাইকমিশনারের হাতে তুলে দেন।
নৈশভোজে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নগর ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

