নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭৩১০ জন

ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১০:৫৭ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অপারেশন ডেভিল হান্টে এক দিনে আরও ৪৬১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ১৩ দিনে মোট ৭ হাজার ৩১০ জনকে আটক করা হলো। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদরদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুনঃ  পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

এতে আরও বলা হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১ হাজার ১৮৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাপাতি, শুটারগান ও বন্দুক।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাদের আটকের পাশাপাশি চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও আটক করা হচ্ছে। দেশজুড়ে অভিযানে ১৩ দিনে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে ১২ হাজার ৭২৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার। পরদিন সন্ধ্যার পর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।