নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে মাঠে মিরাজ

জুন ১৯, ২০২৫ ২:৪৯ 👁️ ৫০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছে দুই দলের এই দ্বৈরথ। তবে জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই গল টেস্ট খেলতে নামে বাংলাদেশ দল। সেই জ্বরের ফলে প্রথম দুই দিন মাঠে দেখা যায়নি তাকে।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ মূলক ও প্রতিযোগিতা মূলক হবে : জাহেদ উর রহমান

তবে অসুস্থতা কাটিয়ে আজ বৃৃহস্পতিবার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে গল স্টেডিয়ামে দেখা গেল মিরাজকে। দলের সঙ্গে টিম বাসে করে এসেছেন তিনি। এতদিন অবশ্য ছিলেন টিম হোটেলেই। সবকিছু ঠিক খাকলে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরবেন মিরাজ।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ড্রেসিংরুমে যেমন মিরাজের ফেরায় স্বস্তি, তেমনি গল টেস্টের দুই দিন শেষেও স্বস্তিতে মাঠে থাকা বাংলাদেশ দল। ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ দল– সেটাও বলা যায়। গতকাল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা। আজ আবারো ব্যাট করতে নামবেন নাহিদ এবং হাসান মাহমুদ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।