নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আগামী শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি: উপাচার্য

নভেম্বর ১৮, ২০২৪ ৫:০২ 👁️ ২০ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় লিখিত পরীক্ষা নেওয়া হবে। এটি আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে।
শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ এস এম আমানুল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনি বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আমানুল্লাহ বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে নন-এমপিওভুক্ত কলেজগুলোকে এমপিওকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সমাবেশে শিক্ষার মান ও ছাত্র-শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এস মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসনাত আলী ও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (কলেজ) আব্দুল হাই সিদ্দিক সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, মহাস্থান মাহীসওয়ার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম রতন, পিরব ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন, বালুয়াহাট কলেজের অধ্যক্ষ আহসান কবির।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। সমাবেশে অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।