নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:১৪ 👁️ ৪০ views
Link Copied!

এস,এ সিরাজুলইসলাম, মান্দা : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।

আরও পড়ুনঃ  কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

আলোচনা সভা শেষে অতিথিরা পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।