নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার : মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৮:৪৭ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।’

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড - নারীর ক্ষমতায়নের অনন্য এক মাইলফলক

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

আরও পড়ুনঃ  জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এই সভায় তিনি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে। দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই মূল কথা। সেখানে আজকে প্রাথমিক আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে।

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

ফখরুল বলেন, ‘আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে, সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।’

ফখরুল আরও বলেন, ‘আজ শুধু ইনট্রোডাকশন। বিভিন্ন দল তাদের নিজস্ব মতামত দিয়েছে। পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি। আজকে পরিচিতির মতো একটা ব্যাপার ছিল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।